২০২০ সালের ইউরোর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে আয়োজন করবে লন্ডন। ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন উয়েফা প্রধান মিশেল প্লাতিনি।
সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আয়োজনে আগ্রহী ছিল জার্মানি ও ইংল্যান্ড। তবে ২০২৪ ইউরো একক আয়োজক হওয়ার ইচ্ছা পোষণ করে ইংল্যান্ডকে এই ম্যাচগুলো আয়োজনে সমর্থন জানায় জার্মানের কর্মকর্তারা।
ইউরোপের বিশ্বকাপ খ্যাত ২০২০ ইউরো ১৩ দেশে আয়োজন করা হবে। ইউরোপীয় ফুটবলের ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে পুরো ইউরোপ জুড়েই টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল এর পরিচালনা সংস্থাটি।
সুইজারল্যান্ডের জেনেভায় ইউরেপীয় ফুটবলের পরিচালনা পরিষদের এক অনুষ্ঠানে প্লাতিনি আরো জানান যে, ওই আসরের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে জার্মানির মিউনিখ, আজারবাইজানের বাকু, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও ইতালীর রোমে।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





