চ্যাম্পিয়ন্স লিগে শেষ-১৬ লড়াইয়ের দ্বিতীয় লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে দুই লেগ মিলে ৯-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে জার্মান ক্লাব শালকেকে মূলত কোন প্রতিরোধই গড়তে দেয়নি রিয়াল। রোনালদোর কল্যাণে ৩-১ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে ৯-২ ব্যবধানে এগিয়ে থেকে শুধুমাত্র শেষ আটই নিশ্চিত করেনি শিরোপার অন্যতম দাবিদার হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছে। প্রথম লেগে রিয়াল ৬-১ গোলে শালকেকে বিধ্বস্ত করেছিল। এই নিযে টানা ৩১টি ম্যাচে রিয়াল অপরাজিত থাকলো।
প্রথম লেগে ৬-১ গোলে এগিয়ে থেকে স্বস্তিতে থাকলেও মূল একাদশে রোনালদোকে বিশ্রামে রাখেননি কোচ কার্লো আনচেলোত্তি। বার্সেলোনার বিপক্ষে লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে অনেকেই ভেবেছিল রোনালদোকে হয়তবা বিশ্রাম দেয়া হতে পারে। যদিও গ্যারেথ বেল মূল একাদশে ছিলেন না। কিন্তু আট মিনিটেই জেসে রদ্রিগেজের গুরুতর হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হলে ওয়েলসম্যানকে মাঠে নামাতে বাধ্য হন আনচেলত্তি।
২১ মিনিটে বেলের সহায়তায় রোনালদো স্বাগতিকদের এগিয়ে দিলেও ৩১ মিনিটে শালকের পক্ষে সমতা ফেরান হুগল্যান্ড। ৭৪ মিনিটে রোনালদো দলের পক্ষে দ্বিতীয় গোল করলে রিয়ালের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এই নিয়ে সাত ম্যাচে রোনালদোর গোলসংখ্যা দাঁড়ালো ১৩। কিন্তু এখন পর্যন্ত কোন হ্যাটট্রিকের দেখা পাননি। মিনিটখানেক পরেই আলভারো মোরাতা তৃতীয় গোল করলে রিয়ালের জয় নিশ্চিত হয়।
খেলা
কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগে শেষ-১৬ লড়াইয়ের দ্বিতীয় লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে দুই লেগ মিলে ৯-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।





