বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপের ফাইনালে কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দুই দলের মধ্যে চলে শ্বারুদ্ধকর লড়াই। প্রথমার্ধের লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে ছিল ১৭-১৪ পয়েন্টের ব্যবধানে।
এরপর দ্বিতীয়ার্ধের লড়াইয়ে দুই দল কেউ কাউকে এক বিন্দু ছাড় দেয়নি।দ্বিতীয়ার্ধে দুই দল সমান ১৭ পয়েন্ট করে সংগ্রহ করে। তবে প্রথমার্ধে এগিয়ে থাকায় দুইটি লোনাসহ ৩৪-৩১ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় স্বাগতিকরা।
এমআর





