রংপুর রাইডার্সকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে এ রান করেছে দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন বাবর আজম। ৩৭ বলে এ রান করেন তিনি। তার এই ইনিংসে ১টি ছক্কা ও ৪টি চারের মার রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেছেন সাব্বির রহমান। ৩৭ বলে তিনি এ রান করেন। তার ইনিংসে ৫টি চারের মার রয়েছে।

রংপুরের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম। এছাড়া মাশরাফি নিয়েছেন ১টি উইকেট।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে টস অনুষ্ঠিত হয়। এসময় রংপুরের অধিনায়ক মাশরাফি সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেনকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান।

খেলাটি শুরু হয় দুপুর ১টায়। বেসরকারি টেলিভিশন গাজী টিভি ও মাছরাঙ্গা খেলাটি সরাসরি সম্প্রচার করছে।

৮ ম্যাচে ৪ জয় ও ৪ হারে রংপুরের পয়েন্ট ৮। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান চতুর্থ।

অন্যদিকে ৯ ম্যাচে ৩ জয় ও ৫টি হারে তাদের পয়েন্ট ৭। পয়েন্ট তালিকায় তাদের স্থান পঞ্চম। বৃষ্টির কারণে তাদের একটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

রংপুর রাইডার্স

দেশি : মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বী, আবদুর রাজ্জাক, ইবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।

বিদেশি : ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, ডেভিড উইলি, অ্যাডাম লিথ, জনসন চার্লস, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা, কুশল পেরেরা, স্যাম হাইন, সামিউল্লাহ শেনোয়ারি, জহির খান।

সিলেট সিক্সার্স

দেশি : সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান, আবুল হাসান, শুভাগত হোম, কামরুল ইসলাম, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, শরীফউল্লাহ।

বিদেশি : রস হুইটলি, লিয়াম প্লাঙ্কেট, দাসুন শানাকা, ওয়ানিডু হাসারাঙ্গা, বাবর আজম, আন্দ্রে ম্যাকার্থি, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমার সান্টোকি, চতুরাঙ্গা ডি সিলভা, গুলাম মুদাসসর খান, দানুস্কা গুনাতিলকা, উপুল থারাঙ্গা, উসমান খান, রিচার্ড লেভি।