আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও হংকং। প্রথম ম্যাচে হেরেছিল উভয় দলই। এবার জয়ের লক্ষ্যে লড়ছে দল দুটি। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তানকে ১৫৪ রানের লক্ষ্য বেধে দিয়েছে হংকং।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে হংকং। ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজঘরে ফিরে যান ওপেনার ইরফান আহমেদ। শাপুর জাদরানের বলে বোল্ড হয়ে যান তিনি। ওয়ানডাউনে নামা অ্যাটকিনসন ২০ বলে ৩১ রান করে হামজা হোটাকের বলে এলবিডব্লিউর শিকার হন।
মার্ক ম্যার্ক চ্যাপম্যান দলের পক্ষে ৩৮ রান করে দাওলাত জাদরানের শিকারে পরিণত হন। শেষ দিকে তানবীর আফজালের ৬ বলে ১১ রানই উল্লেখযোগ্য।
আফগানিস্তানের বোলার হামজা, শাপুর ও মোহাম্মদ নবী দুটি করে উইকেট পান।