আবু ধাবি টেস্টে পাকিস্তানি পেস আর স্পিনের দ্বিমুখি আক্রমণে দিশেহারা হয়ে ২৬২ রানেই অল আউট নিউজিল্যান্ড। এর আগে ইউনূস খান আর মিসবাহ-উল হকের সেঞ্চুরিতে মাত্র ৩ উইকেট হারিয়ে ৫৬৬ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
ফলো অন করানোর সুবর্ণ সুযোগ। জিততে পারতো ইনিংস ব্যবধানেও। কিন্তু এই সুযোগটি নিতে চাইল না পাকিস্তান। বরং কিছুটা ব্যাটিং প্র্যাকটিস করার মানসেই ৩০৪ রান এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে মিসবাহ-উল হকরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে আজহার আলি, জবাবে ব্যাট করতে নেমে কিউইদের ওপেনার টম লাথামও সেঞ্চুরি করেছেন। কিন্তু তার এ সেঞ্চুরি কোন কাজেই আসেনি।
২২২ বলে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন টম লাথাম। সেঞ্চুরি পূরণের পর অবশ্য বেশিক্ষণ টিতে থাকতে পারেননি। রাহাত আলির বলে লেগ বিফোর হয়ে ফিরে গেছেন ১০৩ রান করে। ১৩টি বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসন।
এছাড়া কোরে এন্ডারসন ৪৮, বিজে ওয়াটলিং করেন ৪২ রান। ৮৭.৩ ওভারে অলআউট হয়ে পাকিস্তানকে ৩০৪ রানের লিড দিয়ে দিল সফরকারী নিউজিল্যান্ড। পেসার রাহাত আলি ১৭ ওভার বল করে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। ১০ওভার দিয়েছেন মেডেন। ২৭.৩ ওভার বল করে ৭৯ রান দিয়ে ৩ উইকেট নেন স্পিনার জুলফিকার বাবর।
দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৫ রান। উইকেটে আছেন মোহাম্মদ হাফিজ এবং আজহার আলি।
কেএইচ





