আসন্ন এশিয়ান গেমস ফুটবলের গ্রুপ নির্ধারণ করা হয়েছে। গ্রুপ পর্বের এই লড়াই বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দলগুলোই। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশই 'বি' গ্রুপের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে ফুটবলে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে আরো থাকছে আফগানিস্তান ও হংকং।

এবার এশিয়ান গেমসে বাংলাদেশের প্রত্যাশাটা অনেক বেশি। কিন্তু গ্রুপ পর্ব পার করাটা তাদের জন্য কঠিন হতে পারে। কারণ উজবেকিস্তান বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে আছে ৫১তম স্থানে। আফগানিস্তান আছে ১২৯তম স্থানে। এছাড়া হংকং রয়েছে ১৬১তম স্থানে। যেখানে বাংলাদেশের অবস্থান ১৭০তম।

উল্লেখ্য, এর আগে ২০১০ এশিয়ান গেমসেও বাংলাদেশকে গ্রুপ পর্বের খেলায় উজবেকিস্তান ও হংকংয়ের মোকাবেলা করতে হয়েছে। সেবারে আরেকটি দল ছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু তিনটি ম্যাচেই শোচনীয়ভাবে হেরেছিল বাংলাদেশ।

এবারের এশিয়ান গেমস ফুটবল শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে।

এশিয়ান গেমস ফুটবলের গ্রুপিং

গ্রুপ-এ : দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সৌদি আরব ও লাওস।

গ্রুপ-বি : বাংলাদেশ, উজবেকিস্তান, আফগানিস্তান ও হংকং।

গ্রুপ-সি : ওমান, প্যালেস্টাইন, সিঙ্গাপুর ও তাজিকিস্তান।

গ্রুপ-ডি : জাপান, কুয়েত, ইরাক ও নেপাল।

গ্রুপ-ই : থাইল্যান্ড, মালদ্বীপ, পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়া।

গ্রুপ-এফ : উত্তর কোরিয়া, চীন ও পাকিস্তান।

গ্রুপ-জি : সংযুক্ত আরব আমিরাত, ভারত ও জর্ডান।

গ্রুপ-এইচ : ইরান, ভিয়েতনাম ও কিরগিজস্তান।

ঢাকা,১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই