আগামী ৯ এপ্রিল শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএলের নবম আসর। শুধু ভারতে নয়, গোটা ক্রিকেট দুনিয়াতেই আইপিএল বেশ জনপ্রিয়তা পেয়েছে। আসুন সংক্ষেপে জেনে নিই এবারের আইপিএলে খেলা ৮ দলের সংক্ষিপ্ত পরিচিতি।
দিল্লি ডেয়ার-ডেভিলস: অধিনায়ক- জহির খান। মেন্টর-রাহুল দ্রাবিড়। তারকা খেলোয়াড়রা-কার্লোস ব্রেথওয়েট, জেপি ডুমিনি, ডি কক, ইমরান তাহির, অমিত মিশ্র, মোহাম্মদ সামি, ক্রিস মরিস।
অতীতের পারফরম্যান্স- কাপ জেতা তো দূরের কথা, একবারও ফাইনালে ওঠেনি দলটি।
গুজরাট লায়ন্স: অধিনায়ক-সুরেশ রায়না। কোচ-ব্র্যাড হজ। মালিক- ইনটেক্স টেকনোলজিস। তারকা খেলোয়াড়রা-ডোয়াইন ব্রাভো, জেমস ফকনার, ডেল স্টেইন, অ্যারন ফিঞ্চ, রবীন্দ্র জাদেজা, ব্রেন্ডন ম্যাককলাম।
প্রথমবার আইপিএলে খেলছে দলটি।
কলকাতা নাইট রাইডার্স: অধিনায়ক-গৌতম গাম্ভীর, কোচ-ট্রেভর বেলিস। মালিক-নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (শাহরুখ খান)। তারকা খেলোয়াড়রা-জন হেস্টিংস, মর্নি মর্কেল, কলিন মুনরো, সাকিব আল হাসান, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, মানীশ পান্ডে।
অতীতের পারফরম্যান্স-২০১২ ও ২০১৪ সালের চ্যাম্পিয়ন।
কিংস ইলেভেন পাঞ্জাব: অধিনায়ক-ডেভিড মিলার। কোচ-সঞ্জয় বাঙ্গার। মালিক-প্রীতি জিন্টা। তারকা খেলোয়াড়রা- গ্লেন ম্যাক্সওয়েল, কেইল অ্যাবট, মিচেল জনসন, শন মার্শ, মুরলী বিজয়।
অতীতের পারফরম্যান্স-২০১৪ আইপিএলের ফাইনালিস্ট।
মুম্বাই ইন্ডিয়ান্স: অধিনায়ক-রোহিত শর্মা, কোচ-রিকি পন্টিং। তারকা খেলোয়াড়রা- কোরে অ্যান্ডারসন, জস বাটলার, লাসিথ মালিঙ্গা, কায়রন পোলার্ড, লেন্ডল সিমন্স। এ ছাড়াও যারা আছেন-হার্দিক পান্ডে, উন্মুক্ত চাঁদ, পার্থিব প্যাটেল, টিম সাউদি।
অতীতের পারফরম্যান্স-গতবার ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: অধিনায়ক- বিরাট কোহলি, কোচ-ড্যানিয়েল ভিট্টোরি। তারকা খেলোয়াড়রা-এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, শেন ওয়াটসন, মিচেল স্টার্ক। এ ছাড়াও যারা আছেন- স্টুয়ার্ট বিনি, বরুন অ্যারন, কেদার যাদব, মনদীপ সিং, অ্যাডম মিলনে।
অতীতের পারফরম্যান্স-কাপ না জিতলেও দু‘বারের রানার্স আপ।
রাইজিং পুণে সুপার জায়ান্টস: অধিনায়ক-মহেন্দ্র সিং ধোনি, কোচ-স্টিফেন ফ্লেমিং। তারকা খেলোয়াড়রা-স্টিভ স্মিথ, আর অশ্বিন, ডু প্লেসিস, মিচেল মার্শ, অ্যালবি মর্কেল, অ্যাডাম জাম্পা। এ ছাড়াও যারা আছেন- ইশান্ত শর্মা, ইরফান পাঠান, অশোক দিন্দা।
সান রাইজার্স হায়দরাবাদ: অধিনায়ক-ডেভিড ওয়ার্নার, কোচ-টম মুডি। তারকা খেলোয়াড়রা- যুবরাজ সিং, শিখর ধাওয়ান, ইয়ন মর্গ্যান, আশীষ নেহরা, মুস্তাফিজুর রহমান, কেন উইলিয়াম, ভূবনেশ্বর কুমার।
এম আর





