এশিয়ান গেমস হকিতে আবার হারের রাজ্যে ফিরে গেছে বাংলাদেশ। শনিবার দক্ষিণ কোরিয়ার ইনচেনে অনুষ্ঠিত ম্যাচটিতে স্বাগতিকদের কাছে ৭-০ গোলে হেরেছে তারা।
জাপানের কাছে ৮-০ গোলে হেরে এবারের এশিয়ান গেমসে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ হকি দল। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছেও হেরেছে ৫-১ গোলে।
তবে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়ে জয়ের রাজ্যে নিজেদেরকে খুঁজে পান চয়নরা। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা।
এদিন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলার প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল হজম করে তারা। ফলে বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজবাহিনী।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





