"প্রতিবন্ধী ক্রীড়াবিদদের খেলার গুণগতমান উন্নয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জডকে এক কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শেখ আবদুস সালাম প্রধানমন্ত্রীর কাছ থেকে এ চেক গ্রহন করেন।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি উপস্থিত ছিলেন।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





