প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মাঠে নেমেছে আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হয়েছে তারা। তবে তাদের উপর যেন এশিয়া কাপে হেরে যাওয়ার কঠিন প্রতিশোধ নিয়েছে স্বাগতিকরা। বোলিং বোমায় আফগানদেরকে বিধ্বস্ত করে মাত্র ৭৩ রানের লক্ষ্য আদায় করে নিয়েছে টাইগাররা। জবাবে ব্যাট করছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন এনামুল হক (২৩) ও সাকিব (০)।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৭.১ ওভারে মাত্র ৭২ রানে ইনিংস শেষ হয়ে যায় আফগানিস্তানের। এদিন বাংলাদেশের স্পিনাররাই কাঁদিয়েছে আফগানদেরকে। তাই নিজেরাও সুযোগটি কাজে লাগাতে ওপেনিং ওভারেই বল করতে এসেছেন স্পিনার ও দলনেতা মোহাম্মদ নবী।
প্রথম দিকে সফলতা না পেলেও পরে তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সামিউল্লাহ শেনওয়ারি। তবে মাঠ ছাড়ার ২১ রান করেন এই ওপেনার।