প্রিমিয়ার ক্রিকেট মোহামেডানের নিয়মিত অধিনায়কত্ব করে আসছিলেন বাংলাদেশ টেস্ট দলেরও অধিনায়ক মুশফিকুর রহিম।

সুপার লিগের প্রথম ম্যাচেও অধিনায়কত্ব করছিলেন তিনি। কিন্তু সুপার লিগের দ্বিতীয় ম্যাচে গতকাল আবাহনীর বিপক্ষে মুশফিক নয় অধিনায়কত্ব করেছেন নাঈম ইসলাম।

হুট করে মুশফিকের অধিনায়কত্ব থেকে সরে আসা নিয়ে তাই নানা গুঞ্জণ শুরু হয়। সুপার লিগের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় মোমেডানের শিরোপার স্বপ্ন কঠিন হয়ে যায়।

ঐ ম্যাচে মুশফিকের অধিনায়কত্ব নিয়ে নাকি প্রশ্নও তুলেছিলেন কেউ কেউ। তাই অনেকটা অভিমান নিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন মুশফিক। এমনটাই মনে করা হচ্ছে।

তবে মোহামেডানের কর্মকর্তাদর মতে, কারণটা ওর ব্যক্তিগত হতে পারে। ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে হয়ত অধিনায়কত্ব ছাড়তে পারেন মুশফিক।

অধিনায়কত্ব করা বাড়তি পরিশ্রমও হয় তাই ব্যাটিংয়ে আরো মনোযোগ দিতেই মুশফিক এমন সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য গতকাল মোহামেডান হেরেছে আরো বড় ব্যবধানেই।

এমআইএস