দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করতে না পারায় হতাশ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদুল্লাহ।
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬৭ রান করে সাজঘরে ফিরে গেছেন মাহমুদুল্লাহ। সুযোগ পেয়েও সেঞ্চুরি করতে না পারায় আফসোসই থেকে গেল তার। তার একমাত্র টেস্ট সেঞ্চুরিটি এসেছিল ২০১০ সালে।
দিন শেষে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, “সত্যি বলতে ভালোই হতাশ ছিলাম। উইকেটে থাকতে চেয়েছিলাম, বুঝতে পারছিলাম, যখন-তখন বৃষ্টিও নামতে পারে। চেয়েছিলাম যেন নট আউট থেকে তৃতীয় দিন শুরু করি।”
“ব্যাটিংয়ের সময় খুব ভালো অনুভব করছিলাম। শুরুতে খেলা একটু কঠিন ছিল। কিন্তু যতই সময় যাচ্ছিল, ভালো ছন্দ পাচ্ছিলাম। ভাবছিলাম বড় ইনিংস খেলার একটা সুযোগ আজকে, কিন্তু হলো না।”
জেডআই





