শুক্রবারের মধ্যে আদালতের মামলা প্রত্যাহারের জন্য নাইজেরিয়া ফুটবল ফেডারেশনকে সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা।
এই নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে সর্বপ্রকার ফুটবল থেকে নাইজেরিয়াকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে ফিফা।
আদালতের নির্দেশনা অনুযায়ী দেশটির সদ্য নির্বাচিত ফুটবল এসোসিয়েশনের নেতৃত্ব শুক্রবারের মধ্যেই পরিবর্তন করতে হবে।
অনিয়মতান্ত্রিকভাবে আফ্রিকান চ্যাম্পিয়ন দলের ওপর হস্তক্ষেপ ও এর নেতৃত্বে সংকট সৃষ্টির দায়ে ফিফা এর আগে আফ্রিকা কর্তৃপক্ষের ওপর চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করার পরও পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। ফলে এখন তাদের ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়া হয়েছে।
গত সপ্তাহে ক্রিস গিবার নেতৃত্বাধীন একটি গ্রুপ আদালতের শরনাপন্ন হলে আদালত নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের (এনএফএফ) বর্তমান নির্বাহী কমিটিকে বরখাস্ত করার নির্দেশনা প্রদান করে। যার নেতৃত্বে রয়েছেন আমাজু পিনিক।
গিবা নিজেকে এনএফএফ-এর নির্বাচিত সভাপতি দাবি করলেও ২৬ আগস্টের ওই নির্বাচনকে স্বীকৃতি দিতে নারাজ ফিফা। অপরদিকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন পিনিক। কিন্তু ফিফাকে বিতর্কিত করার মানষে এর বিরুদ্ধে সিভিল আদালতে মামলা দায়ের করে গিবা।
এমন পরিস্থিতিতে ফিফা মহাসচিব জোরোমে ভাল্ক ৩০ সেপ্টেম্বর নির্বাচিত এনএফএফ সভাপতিকে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘প্রমাণ বিহিীন মামলাটি যদি ৩১ অক্টোবর শুক্রবারের মধ্যে প্রত্যাহার করা না হয়, তাহলে ফেডারেশনের ওপর দীর্ঘ মেয়াদি নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’
জেডআই





