ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের প্রথম দিকেই ছিল আর্সেনাল। গত সপ্তাহে জয় নিয়ে শীর্ষস্থানটি দখল করে তারা। প্রথমস্থানটি আরো মজবুত করার জন্য শনিবার প্রতিপক্ষ লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু তাদের স্বপ্ন পূরণ হতে দেয়নি স্বাগতিকরা। উল্টো আর্সেন উইঙ্গারের দলের জালে গোল উৎসব করেছে তারা। সেই সঙ্গে ৫-১ গোলে জিতেছে লিভারপুল।
প্রিমিয়ার লিগে ২০০৭ সালের মার্চ থেকে অ্যানফিল্ডের মাঠে হারের মুখ দেখেনি আর্সেনাল। কিন্তু এই ম্যাচের শুরুর ২০ মিনিটেই এক হালি গোল হজম করে তারা। বিরতির পর আরো এক গোল হজম করতে হয় তাদের। অবশেষে পেনাল্টি থেকে একটি গোল শোধ করতে পারে আর্সেনাল।
এই ম্যাচে হারের ফলে ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক পয়েন্ট বেশিতে শীর্ষস্থানে আছে চেলসি। এদিকে জয়ের পরও সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে চার পয়েন্ট বেশিতে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
শনিবারের ম্যাচে খেলার এক মিনিট পূর্ণ হওয়ার আগে লিভারপুলকে এগিয়ে দেন মার্টিন স্কেরটেল। ১০ মিনিটেই স্টিভেন জেরার্ডের কর্নার কিক করা বল জোরালো হেড করে দলের লিডকে ডাবলে নিয়ে যান স্কেরটেলই।
১৬ মিনিটে লিভারপুলের রাহীম সার্টলিং দলের হয়ে তৃতীয় গোলটি করেন। সুয়ারেজের ক্রস থেকে বল পেয়ে তা জালে জড়াতে ভুল করেননি তিনি। এর চার মিনিট পর ড্যানিয়েল স্টারিজের গোলে ৪-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতির পর আরো এক গোল করেন স্টারিজ। খেলার ৫২ মিনিটের এই গোলের পর লিভারপুল আর কোনো গোল করতে পারেনি। তবে ৬৯ মিনিটে পেনাল্টি পেয়ে যায় আর্সেনাল। পেনাল্টি থেকে গোল করে মাইকেল আরটিতা একটি গোল শোধ দেন।
ঢাকা,৯ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
আর্সেনালের জালে লিভারপুলের গোল উৎসব
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের প্রথম দিকেই ছিল আর্সেনাল। গত সপ্তাহে জয় নিয়ে শীর্ষস্থানটি দখল করে তারা। প্রথমস্থানটি আরো মজবুত করার জন্য শনিবার প্রতিপক্ষ লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল তারা।





