আফগানিস্তানে চলমান রাজনৈতিক পটপরিবর্তনের কারণে অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল।
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন কয়েকদিন আগে বলেছিলেন, আফগানদের সফর বাতিল হয়নি। তবে, এটা নিয়ে আমরা কাজ করছি।
অবশেষে জানা যায়, আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। আগামী ৩১ আগস্ট তাদের ঢাকায় আসার কথা রয়েছে।
সফরকালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৫ টি একদিনের ও ১ টি চারদিনের ম্যাচ খেলতে আফগানরা।
তালেবানরা ক্ষমতা দখল করার পরও বাংলাদেশ সফরকে সামনে রেখে এরই মধ্যে কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করেছে দলটি।
আফগানদের যুব দল পাকিস্তান ও আরব-আমিরাত হয়ে বাংলাদেশে আসবে। বিসিবি অবশ্য এখনও যাত্রাপথের বিষয়টি স্পষ্ট করেনি।
গতকাল বোর্ডের ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার সাংবাদিকদের বলেন, ‘ওরা যথাসময়ে আসার কথা নিশ্চিত করেছে।
তবে কিভাবে আসবে সেটি আমরা বলতে চাচ্ছি না। এটি দুই বোর্ডের অভ্যন্তরীণ বিষয়।’
এইচএন





