দুই ম্যাচ টেস্ট সিরিজে সবেচেয়ে বেশি উইকেট শিকার করেছেন বাংলাদেশের তাইজুল ইসলাম ও পাকিস্তানের ইয়াসির শাহ। এ দুই স্পিনারই শিকার করেছেন ১০টি করে উইকেট।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে ৩২৮ রানে হারিয়ে ম্যাচটি জিতে নেয় পাকিস্তান। সেই সঙ্গে ১-০তে সিরিজ জিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হওয়া দলটি।
দুই ম্যাচে চার ইনিংসে মোট ৯৪.৩ ওভারে ৩৪০ রান দিয়ে ১০ উইকেট নিয়ে বেশি উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে রয়েছেন ইয়াসির শাহ।
দ্বিতীয় স্থানে থাকা তাইজুল ১০ উইকেট শিকার করলেও তিন ইনিংসে মোট ১০৭.৪ ওভার বল করে ৩৯৮ রান দিয়েছেন।
পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ হাফিজ যথাক্রমে ৭টি ও ৬টি উইকেট নিয়ে পরের স্থানে আছেন। আর পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের মোহাম্মদ শহীদ তিন ইনিংস বল করে পেয়েছেন পাঁচটি উইকেট।
জেডআই





