নিজ বাড়িতেই পায়ে চোট পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।
আজ শনিবার জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে গেলেও চোটের কারণে অনুশীলন করতে পারেননি তিনি।
তবে কীভাবে সাকিব চোট পেয়েছেন সেটি জানা যায়নি।
বিসিবি সূত্র বলছে, চোটটা খুব গুরুতর কিছু নয়। বাঁ পায়ের গোড়ালিতে। এ ধরনের চোট একটু বিশ্রামেই ঠিক হয়ে যায়।সাকিবকে হয়তো আগামী ৫/৬ দিন কন্ডিশনিং ক্যাম্প থেকে দূরেই থাকতে হবে।
এমবি





