ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি যেন দিদিয়ের দ্রগবার ঘাঁটি ছিল। ক্যারিয়ারের সেরা আটটি বছর কাটিয়েছিলেন এখানে। কিন্তু ২০১২ সালে স্টামফোর্ড ব্রিজ ছেড়ে চলে যান তিনি। অবশেষে সেই চেলসিতে ফিরলেন আইভরি কোস্টের এই স্ট্রাইকার। আগামী এক বছরের জন্য হোসে মরিনহোর অধীনে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি।

চেলসির অফিসিয়াল ওয়েবসাইটে দ্রগবার সঙ্গে নতুন চুক্তির কথা জানানো হয়েছে। ৩৬ বছর বয়সী এই তারকা ফের ইংলিশ ক্লাবটিতে ফিরে জানালেন, “প্রত্যেকে জানে ক্লাব ও আমার মধ্যে সর্ম্পক কেমন। এখানে আমি হোসে মরিনহোর অধীনে খেলার সুযোগ পাব। এটাকে আমার বাড়ির মতোই মনে হয়।”

২০০৪ সালে চেলসিতে যোগ দেগন দ্রগবা। ২০১২ সালে ক্লাব ছেড়ে যাওয়ার আগে খেলেছিলেন ৩৪১টি ম্যাচ। সব মিলিয়ে গোল করেছিলেন ১৫৭টি। এই সময় ক্লাবের হয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা, চারটি এফএ কাপ ও দুটি লিগ কাপ জিতেছেন।

ঢাকা, ২৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই