ফিটনেস নিয়ে সন্দেহের মধ্যে থাকা বর্ষ সেরা ফুটবলারের খেতাবধারী রোনালদোর কারণেই ব্যাঘাত ঘটছে পর্তুগালের প্রস্তুতি। রোববার ই গ্রুপের ম্যাচে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে যুক্তরাষ্ট্রের। ব্রাজিলের মানাউসে বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জার্মানীর কাছে ৪-০ গোলের ব্যবধানে পরাজয় পর্তুগালের বিশ্বকাপের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। এখন দ্বিতীয় ম্যাচে যদি যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায়, তাহলে গ্রুপ পর্বেই টুর্ণামেন্ট থেকে বিদায়ের ঘন্টা বেজে যাবে রোনালদো বাহিনীর। অথচ এমন পরিস্থিতিতে তাদের প্রস্তুতি পর্বটিও খুব একটা ভাল হচ্ছেনা।
অবশ্য পর্তুগাল ক্যাম্প সূত্র জানিয়েছে যে রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো সুস্থ আছেন। অনুশীলন ক্যাম্পে হাটুতে আইস প্যাক লাগানো অবস্থায় দেখা গেছে তাকে। সতীর্থরা দীর্ঘ সময় ধরে অনুশীলন করলেও তাকে একটু আগেভাগেই অনুশীলন থেকে চলে আসতে দেখা গেছে।
তাই মিডিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলায় তিনি অংশগ্রহণ করবেন, নাকি করবেন না। আর যদি তিনি অংশগ্রহণ করেন তাহলে তিনি পরিপূর্ণভাবে ফিট আছেন কিনা।
সতীর্থ ফরোয়ার্ড হেলডার পস্টিগা আইস প্যাক নিয়ে বেশী মাতামাতি হচ্ছে বলে মনে করেন। তিনি বলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর বিষয় নিয়ে খুব বেশী মাতামাতি হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এমন পরিস্থিতিতে তার অনুভুতিটা কেমন হবে সেটি আমি অনুভব করতে পারছি। তার শারিরক অবস্থা প্রসঙ্গে আমি এইটুকুই বলতে পারি অনুশীলনে তিনি তার সর্বোচ্চ সময়টুকু দিয়েছেন। পর্তুগীজ ফেডারেশন যদি তার ব্যাপারে ডাক্তারী কোন তথ্য না দেয় তাহলে বলতে হবে তিনি খেলার জন্য ফিট আছেন।’
তবে পরবর্তী ম্যাচে পর্তুগীজ দল যাদের হারাতে যাচ্ছেন তাদের মধ্যে একজন হচ্ছেন রোনালদো। যাকে নিয়ে এখনো দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে। এর বাইরে অশোভন আচরনের দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে পর্তুগালের সেন্টার ব্যাক পেপে। জার্মানীর বিপক্ষে ম্যাচে তাদের হ্যাট্রিকম্যান থমাস মুলারকে ‘ঢুস’ (মাথা দিয়ে গুতা) মারার অপরাধে লাল কার্ড দেখতে হয়েছে তাকে।
ডিফেন্ডার ফ্যাবিও কোয়েন্ট্রার উরুর পেশী ছিড়ে যাওয়ায় টুর্ণামেন্ট থেকেই বিদায় নিয়েছেন। আর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে একাদশের বাইরে থাকতে হচ্ছে ফরোয়ার্ড হুগো আলমেইডাকে। উরুর পেশীর সমস্যার জন্য গোলপোস্টের পরিবর্তীত হিসেবে খেলতে আসবেন রুই প্যাট্রিসিও।
তাই মানষিকভাবে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের মোকাবেলা করার জন্য পর্তুগালের এই প্রস্তুতিকে কোনভাবেই আদর্শ প্রস্তুতি বলা যাচ্ছে না। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র ঘানাকে ২-১ গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে।
যদিও সামর্থ্যের দিক থেকে প্রতিপক্ষ দলটির চেয়ে নিজের দলকেই এগিয়ে রেখেছেন পর্তুগাল কোচ বেনেটো পাওলো। তিনি বলেন, ‘পর্তুগালের সেরা দলটি যুক্তরাষ্ট্রকে হারানোর ক্ষমতা রাখে। যদিও খুব ভাল একটি দল হিসেবে আমরা মার্কিন দলকে সমীহ করছি।
বিগত কয়েক বছর ধরে তাদের ফুটবলের দারুন উন্নতি ঘটেছে। তাই তাদেরকে অবশ্যই সম্মান জানাতে হবে। তবে আমাদের নিজেদের ওপর যথেষ্ঠ আস্থা রয়েছে। আমাদের খেলার মানের প্রতিও আমাদের বিশ্বাস রয়েছে। তাই জয়ের জন্য আমাদেরকে আরো দায়িত্ব নিয়ে নিয়ে সেরা খেলাটা খেলতে হবে। আমার বিশ্বাস আমরা তা পারব।’
মার্কিন দলও অবশ্য সমস্যার উর্দ্ধে নেই। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলের বাইরে চলে গেছেন তাদের স্ট্রাইকার জজি আলটিডোর। তবে টুর্ণামেন্টের শেষ দিকে তাকে ফের দলে পাওয়া যাবে বলে মনে করছে ইউএস সকার। তাদের জন্য সেরা সুখবর হচ্ছে ক্লিন্ট দেম্পসের সুস্থতা। ঘানার বিপক্ষে ম্যাচের প্রথম এই গোলদাতার নাক ভেঙ্গে গিয়েছিল। তবে দলীয় লাইনআপে তার অন্তরভুক্তির সম্ভাবনা রয়েছে। নাকের রক্ষা কবচ হিসেবে তিনি মুখে পড়বেন মুকোশ।
ঘানার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া মার্কিন সেন্টার ব্যাক ম্যাট বেসলারও ম্যাচের জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেছেন। সূত্র: বিএসএস, এএফপি।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।





