তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে আগামী ২১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
শুনানিকালে আরাফাত সানি এবং তার স্ত্রী বাদিনী নাসরিন সুলতানা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। সানির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ পড়ে শোনালে সে অভিযোগ অস্বীকার করে।
জেড





