চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে শেষ পর্যন্ত চার দল টিকে আছে। শেষ চার দলের মধ্যে কে কার মুখোমুখি হবে, সেটা নির্ধারিত হচ্ছে আজ শুক্রবার। নিয়নে অনুষ্ঠিত হচ্ছে সেমিফাইনালের ড্র।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।
ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৫/৬ মে। আর দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১২/১৩মে। আর আগামী ৬ জুন বার্লিনে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
বুধবার জাভিয়ের হার্নান্দেজের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালের টিকিটি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বর্তমান সময়ে প্রথম দল হিসেবে শিরোপা অক্ষুন্ন রাখার রেকর্ড গড়ার চেষ্টা করবে দলটি।
এদিকে সাবেক চ্যাম্পিয়ন বার্সেলোনা উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। চার বছর আগে পেপ গার্দিওলার অধীনে শিরোপা জয়ের পর প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করা।
এদিকে গত ছয় মৌসুমে পঞ্চমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। এই সপ্তাহে টানা তৃতীয়বারের মতো বুন্দেসলিগার শিরোপা ঘরে তুলছে সাবেক বার্সা কোচ গার্দিওলার শিষ্যরা। সেই সঙ্গে ইউরোপের সেরা হওয়ার জোর চেষ্টা দলটির।
এদিকে ২০০২-০৩ মৌসুমের পর প্রথমবারের মতো সেমিফাইনালের টিকিট পেয়েছে জুভেন্টাস। মোনাকোকে ১-০ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করেছে তারা। তাদের স্বপ্নও নতুন কিছু করা।
জেডআই





