চতুর্থবারের মতো এবারো ওয়েলসের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এ তারকা ফুটবলারকে ওয়েলস ফুটবল ফেডারেশন ২০১৪ সালের বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত করেছে।

গত পাঁচ বছরে বেল চতুর্থবার এ পুরস্কার জিতলেন। ফলে, ২৫ বছর বয়সী বেল এবার নতুন রেকর্ড গড়লেন ওয়েলসের হয়ে। এর আগে তার স্বদেশি মার্ক জেসন এবং জন হার্টসন তিনবার করে এ পুরস্কার জিতেছিলেন।

গত মৌসুমে টটেনহাম থেকে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন বেল। লা লিগায় ২৭ ম্যাচ খেলে ১৫টি গোল করে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং কোপা দেল রে জেতাতে সাহায্যে করেছিলেন।

ওয়েলসের এ উইঙ্গার সাবেক ক্লাব সাউদাম্পটনের হয়ে ৪০ ম্যাচ খেলেছিলেন। টটেনহামে তিনি ১৪৬টি ম্যাচে খেলে ৪২টি গোল করেন। আর বর্তমান ক্লাব রিয়ালের হয়ে তিনি মাঠে নেমেছেন ৩৪টি ম্যাচে (গোল সংখ্যা ১৯টি)। ওয়েলসের জার্সি গায়ে বেল খেলেছেন ৪৫টি ম্যাচ। যেখানে তার গোলের পরিমান ১৪টি।

জেইউ