ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলের ছেলে এদিনহোকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মাদক চোরাচালানের অর্থ পাচারের অভিযোগে তাকে এই শাস্তির আদেশ দেয়া হয়েছে।
এদিকে নিজেকে মাদকাসক্ত বললেও চোরাচারানের সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন পেলের ছেলে এদিনহো।
এর আগে ২০০৫ সালেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগ উঠেছিল।
৪৩ বছর বয়সী এদিনহো তার বাবার সাবেক ক্লাব সান্তোসে খেলেছেন নব্বইয়ের দশকে। বর্তমানে তিনি সান্তোসের গোলকিপারদের কোচ হিসেবে নিয়োজিত।
এদিনহো পেলের প্রথম স্ত্রীর তৃতীয় সন্তান। সূত্র:বিবিসি
ঢাকা, ১ জুন(টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
পেলের ছেলের ৩৩ বছরের কারাদণ্ড
ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলের ছেলে এদিনহোকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মাদক চোরাচালানের অর্থ পাচারের অভিযোগে তাকে এই শাস্তির আদেশ দেয়া হয়েছে।