রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় শক্তিশালী লিভারপুলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সেরা তিনের তালিকায় স্থান করে নিলো ম্যানইউ।
চলতি মৌসুমের শুরুতে ছোচ দলের কাছে হার মানলেও বছরের শেষে ঠিকই তাদের শক্ত অবস্থান তৈরী করে নিলো লুই ফন গালের দল।
এই জয়ে ১৬ রাউন্ড শেষে ম্যানইউর ঝুলিতে জমা পড়েছে ৩১ পয়েন্ট। লিগ তালিকায় অবস্থান তৃতীয়। ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। ১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে ৯ম স্থানে।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলতে পারেননি অ্যাঙ্গেল ডি মারিয়া। কিন্তু কোচ লুই ফন গালকে সেই অভাব মোটেই টের পেতে দেননি পার্সি-রুনিরা। ১২ মিনিটে রুনির গোলে এগিয়ে যায় ম্যানইউ।
৪০ মিনিটে স্বাগতিকদের গোল ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান মাতা। আর ৭১ মিনিটে লিভারপুলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রবিন ফন পার্সি।
ইআর





