বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে বাংলাদেশ।
ম্যাচের বেশিরভাগটা আফগানদের নিয়ন্ত্রনে চলেগেছে।
বিপর্যয়ের শুরুতে দলীয় ৪৭ রানের মাথায় সাজঘরে ফেরেন তামিম ইকবাল। মিরওয়াইস আশরাফের বলে আফসার জাজাইর তালুবন্দি হন বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান। ৪২ বলে ২টি চারের মারে ১৯ রান করেন তিনি।
এরপর দলীয় ১০৩ রানের মাথায় শাপুর জাদরানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সৌম্য সরকার। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ৩টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ২৮ রান করেন তিনি।
সৌম্যর বিকল্প হিসেবে মাঠে নামেন সাকিব আল হাসান। দলীয় ১১৯ রানে মাথায় সাকিবকে রেখে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। শাপুর জাদরানের বলে আফসার জাজাইর হাতে ক্যাচ তুলে দেন তিনি। বিদায়ের আগে ৪৬ বলে মাত্র ২৩ রান করেন মাহমুদউল্লাহ।
এরপর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারলেন না অপর ওপেনার এনামুলও। দলের স্কোরশিটে ২৯ রান যোগ করে মিরওয়াইস আশরাফের বলে এলবিডল্ডিউর ফাঁদে পড়েন তিনি। ৫৫ বলে ৪টি চারের সাহায্যে ইনিংসটি সাজান এনামুল।
উদ্বোধনী জুটিতে ৪৭ রান আসলেও সেটা এসেছে বেশ ধীরগতিতেই। আফগান বোলারদের বিপক্ষে সতর্কতার সঙ্গে শুরুর করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক ও তামিম ইকবাল নিজেদের যেভাবে গুটিয়ে রেখেছিলেন, তার প্রভাব যে ইনিংসের বাকী অংশে পড়বে না, সেটা কিন্তু জোর দিয়ে বলা যায় না।
এই মুহূর্তে টসজয়ী বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৬। ২৬ ওভার খেলে ফেলা কোনো দলের জন্য এই স্কোরকে কোনো বিচারেই সুখকর বলা চলে না। অবস্থার বিচারে বাংলাদেশ যে বেশ বিপদেই আছে, সেটা বলে দেওয়াই যায়।
উল্লেখ্য, এর আগে এশিয়ান কাপে ১টি ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও বাংলাদেশ। ওই ম্যাচে মুশফিক বাহিনীকে ৩২ রানে হারিয়ে চমক দেখিয়েছিলেন আফগানরা। এর মধ্যে দিয়ে বড় কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো জয়ের স্বাদ নিয়েছিলেন নবীরা।
বাংলাদেদেশের একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
আফগানিস্তানের একাদশ
মোহাম্মদ নবী, নওরোজ মঙ্গল, আসগার স্টানিকজাই, সামিউল্লাহ শেনওয়ারি, আফসার জাজাই (উইকেট রক্ষক), নজিবুল্লাহ জাদরান, মিরওয়াইস আশরাফ, হামিদ হাসান, শাপুর জাদরান, আফতাব আলম ও জাভেদ আহমাদি।
এএইচ





