ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচের জন্য ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দলে থেকেও অভিষেক হয়নি লিটন কুমার দাসের। এবার ভারতের বিপক্ষেও তাকে দলে রাখা হয়েছে।

ভারতীয় ক্রিকেট দল এরই মধ্যে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। টাইগারদের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে সফরে আসছে ভারত।

বাংলাদেশের টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও আবুল হাসান রাজু।

জেডআই