ফেডারেশন কাপের ফাইনালে গোলের বন্যা বইয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। তারা ৬-৪ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড় চক্রকে।
গোলের সূচনা অবশ্য শেখ জামালই করেছে। খেলার ৬ মিনিটে প্রথম গোল করেছেন ডার্লিংটন। মাঝমাঠ থেকে মামুনুলের লম্বা পাস দিয়েছেন। বাম প্রান্তে সোহেল রানা সেই বল গ্রহণ করে গোল পোস্টের সামনে ক্রস দিয়েছেন। সেই ক্রস থেকে হেডের সাহায্যে গোল করেছেন ডার্লিংটন।
২ মিনিটের ব্যবধানে খেলায় সমতা ফিরেছে। এতে মুক্তিযোদ্ধার কোনো কৃতিত্ব নেই। গোলটি ছিল আত্মঘাতী। বামপ্রান্ত থেকে বাড়িয়ে দেওয়া বল গোলরক্ষককে দিতে চেয়েছেন ইয়ামিনকে। কিন্তু গোলরক্ষক পোস্ট ছেড়ে বের হয়ে আসায় বল চলে যায় সরাসরি শেখ জামালের জালে।
আবারও এগিয়ে যেতে খুব বেশী সময় অপেক্ষা করতে হয়নি শেখ জামালকে। খেলার ১৩ মিনিটে ওয়েডসনের গোলে এগিয়েছে শেখ জামাল। ডার্লিংটনের পাসে দারুণভাবে গোল করেছেন হাইতিয়ান এই ফরোয়ার্ড।
৩০ মিনিটে খেলায় সমতা ফিরিয়েছেন কামারা সার্বা। সমতায় ফেরার পর যেন জ্বলে ওঠে মুক্তিযোদ্ধা। ৩৯ মিনিটে এনামুলের গোলে এগিয়েছে মুক্তিযোদ্ধা। ২ মিনিটের ব্যবধানে আবারও গোল করেছেন সেই এনামুল। ফলে ৪-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আবু ইউসুফের শিষ্যরা।
জেআই





