ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর ম্যাচটিতে আজ শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আইরিশ শিবিরে প্রথম আঘাত হানলেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই সাজঘরে ফেরান উদ্বোধনী ব্যাটসম্যান পল স্ট্রিং লিংকে।
এর আগে প্রথম ওভার করেন রুবেল হোসেন। আইরিশদের কোনো রান করতে দেননি তিনি।
ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকার জন্য আজ আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। এখন পর্যন্ত তিন দলই খেলেছে দুটি করে ম্যাচ। দুই ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ঘরে জমা হয়েছে ২ পয়েন্ট।
দলে একটি পরিবর্তন এনে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে দলে এসেছেন সানজামুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে এই বাঁহাতি স্পিনারের।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
এমবি





