বিশ্বকাপের জন্য স্বাগতিক ব্রাজিলের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লুইজ ফেলিপ স্কলারি। প্যারিস সেন্ট জার্মেইর মিডফিল্ডার লুকাস মৌরা লিভারপুলের লুকাস লেইভা এবং অ্যাটটলেটিকো মাদ্রিদ যুগল মিরান্ডা ও ফিলিপ লুইসকে দলের বাইরে রেখেই তিনি দল ঘোষনা করেছেন। এসি মিলানের দুই তারকা কাকা ও রবিনহোকে স্ট্যান্ড বাই দলেও রাখেননি তিনি।
দল:
গোলরক্ষক: হুলিও সিজার, জেফাসন ও ভিক্টর।
ডিফেন্ডার্স: মার্সেলো, দানি আলভেজ, মাইকন, ম্যাক্সওরেল, থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, দন্তে ও হেনরিক।
মিডফিল্ডার: পলিনহো, রামিরেজ, উইলিয়ান, অস্কার, হার্নানেস, লুইজ গুস্তাভো ও ফার্নানদিনহো।
ফরোয়ার্ড: বার্নার্ড, নেইমার, ফ্রেড, জো ও হাল্ক।
ঢাকা, ২জুন (টাইমনিউজবিডি) //জেডআই