ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। জাকোমো বোনাভেঞ্চুরার ক্রসে দূরের পোস্টে বল পেয়ে যান গনসালেস। অরক্ষিত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বাকিটা সারেন অনায়াসে।
২৪তম মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন জেকো। আর্জেন্টাইন স্ট্রাইকার মার্তিনেজের কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে বাইরে মারেন তিনি। পাঁচ মিনিট পর প্রতি আক্রমণ থেকে সমতা ফেরায় ইন্টার। মার্সেলো ব্রজোভিচের ডিফেন্স চেরা পাস পেয়ে জাল খুঁজে নেন অরক্ষিত মার্তিনেজ।
৩৭তম মিনিটে এগিয়েও যায় ইন্টার। নিকো বারেল্লার ক্রসে অ্যাক্রোবেটিক ভলিতে ফের গোলরক্ষককে পরাস্ত করেন মার্তিনেজ। ম্যাচের বাকিটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও আর কেউই গোলের দেখা পায়নি।
এবি





