বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এসে পালিয়ে গেছে উগান্ডার দুই ক্রিকেটার। মূলত দুর্ভিক্ষ কবলিত উগান্ডায় ফিরতে চান না বলে বিশ্বকাপ বাছাইপর্ব শেষে গত সপ্তাহে দেশটির দুই ক্রিকেটার পালিয়েছে।
নিউজিল্যান্ড অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, পালিয়ে যাওয়া এ দুই ক্রিকেটারকে খুঁজে বের করে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
গত ৩০ জানুয়ারি উগান্ডা দলের নিউজিল্যান্ড ত্যাগ করার সময় ১৮ বছর বয়সী ফারুক ওচিমি ও ২৭ বছর বয়সী রেমন্ড ওটিমকে পাওয়া যায়নি।
দুই ক্রিকেটারের ভ্রমণ ভিসার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে এবং নিউজিল্যান্ডের অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, যখনই তাদের খুঁজে পাওয়া যাবে তখনই তাদের দেশে ফেরত পাঠানো হবে।
আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে আসা উগান্ডা দলের ঘাঁটি নর্থ আইল্যান্ডের হোয়াটকাটানে শহর থেকেই লাপাত্তা হয়ে যান দুই ক্রিকেটার। ১০ দলের সমন্বয়ে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে নিজের ছয় ম্যাচের সবক’টিতেই পরাজিত হয়ে পয়েন্ট তালিকায় সকলের নিচে ছিল উগান্ডা।
পালিয়ে যাওয়া দুই ক্রিকেটার ইতোমধ্যেই রাজনৈতিক আশ্রয় চেয়েছে বলে প্রকাশিত খবর সম্পর্কে নিশ্চিত কিছু বলতে পারেন অভিবাসন কর্মকর্তারা।