স্কটল্যান্ডের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে শতরান পূর্ণ হওয়ার আগে সাত উইকেট হারিয়ে বেহাল দশা আফগানিস্তানের।

এই রিপোর্ট লেখা পর‌্যন্ত ৩২ ওভারে সাত উইটে হারিয়ে ১১৭ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ক্রিজে আছেন সামিউল্লঅহ শেনওয়ারি (৪০) ও দাওলাত জাদরান (৩)।

স্কটল্যান্ডের দেয়া ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪২ রান সংগ্রহ করেন ওপেনার জাভেদ আহমাদি ও নওরাজ মঙ্গল। সাত রান করা নওরাজ সাজঘরে ফিরে গেলে ক্রিজে এসে বিদায় নেন আসগর স্টানিকজাই।

জাভেদের সঙ্গে আসগর দলের হাল ধরেন। তবে হাফ-সেঞ্চুরি করে জাভেদর মাঠ থেকে বিদায় নিলেও শেষ হয়ে যায় তাদের ৩৯ রানের জুটি। ৫১ বলে আটটি চারের সুবাদে ৫১ রান করে জাভেদ।

কিন্তু তার মাঠ ছেড়ে যাওয়ার পর উইকেটের বাধ ভেঙে যায়। একে একে সাজঘরে ফিরে যান মোহাম্মদ নবী (১), আফসার জাজাই (০), নাজিবুল্লাহ জাদরান (৪) ও গুলবদ্দিন নায়েব (০)।

৯৭ রানে সাত উইকেট হারালেও চার নম্বরে ব্যাট করতে নামা সামিউল্লাহ শেনওয়ারি ২২ গজের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন।

এর আগে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে স্কটল্যান্ড।

ব্যাট হাতে স্কটিশদেরও পথচলাটি মসৃন হয়নি। সাত রানে প্রথম উইকেট হারানোর পর ৩৯ রানে হারায় মোট তিন উইকেট। ৯৫ রানে পঞ্চম উইকেট হারালে চাপে পড়ে যায় দলটি।

ধীরে ধীরে এগিয়ে চলার চেষ্টা করলেও ১‌৪৪ রানে শেষ হয়ে যায় তাদের আটটি উইকেট।

এরপর ৯ ও ১০ নম্বরে ব্যাট করতে নামা মাজিদ হক ও আলাসদাইর ইভান্স দলের হাল ধরেন। প্রতিরোধ গড়ে তোলেন ৫৮ রানের জুটি। শেষ ওভারের প্রথম বলে মাজিদ সাজঘরে ফিরে যাওয়ার আগে ৫১ বলে তিনটি চারের সুবাদে ৩১ রান করেন।

এদিকে ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৩৭ বলে ২৮ রান করেন ইভান্স। এছাড়া মাট মাচানের ৩১ রান, ওপেনার কাইল কোয়েৎজারের ২৫ রান রিচি বেরিংটনের ২৫ রান উল্লেখযোগ্য।

আফগান বোলার শাপুর জাদরান চারটি ও দাওলাত জাদরান তিনটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান হামিদ হাসান, গুলবদ্দিন নায়েব ও মোহাম্মদ নবী।

জেডআই