জিম্বাবুয়ের আরো এক উইকেট নিলেন অল রাউন্ডার মাহমুদুল্লাহ। ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে সাজঘরে ফেরানোর পর এবার চাকাভবাকে আউট করে দিলেন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ক্রিজে আছেন ব্রেন্ডন টেইলর (৪৪) ও চিগুম্বুরা (২)।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ২৮২ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকে মারমুখী ব্যাটিং করে জিম্বাবুয়ে। মাত্র ছয় ওভারে ৪৫ রান সংগ্রহ করেছিল তারা।

সপ্তম ওভারে আরাফাত সানি মাত্র এক রান দেন। পরের ওভারে সাকিব তৃতীয় বলে সিকান্দার রাজাকে (১৫) স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। পঞ্চম বলে সিবান্দাকে (০) বিদায় করে দেন এই অল রাউন্ডার।

এরপর দীর্ঘ খরা কাটিয়ে ১৭তম ওভারের তৃতীয় বলে আরেক উইকেট শিকার করেন মাহমুদুল্লাহ। তার বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন ওপেনার মাসাকাদজা। মাঠ ছাড়ার আগে ৪৮ বলে সাতটি চারে ৪২ রান করেন তিনি।

এরপর ১৭ বলে ৯ রান করা চাকাভবাকে বোল্ড করে দেন মাহমুদুল্লাহ।

জেডআই