বিশ্বকাপে স্ত্রী-বান্ধবীদেরকে কাছে পায়নি ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর নিয়ম মেনেই চলেছিল তারা। দলকে প্রতিদানও দিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। এতে বোর্ডও খুশি হয়েছে। তাই পুরস্কার হিসেবে স্ত্রী-বান্ধবীদেরকে কাছে রাখার অনুমতি পাচ্ছে ধোনিরা।
বিরাট-অনুষ্কা, বিশ্বকাপে প্রথমবার দুজনকেই দেখা যাবে একসঙ্গে। মেয়ে জিবা ও স্ত্রী সাক্ষীকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ সফর করতে পারবেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বিশ্বকাপ শুরু আগে এক নির্দেশিকায় বিসিসিআই খেলোয়াড়দের সঙ্গে নিজেদের প্রেমিকা অথবা পরিবারকে রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল।
দলের অভূতপূর্ব সাফল্যে নিজেদের কঠোর অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়াল বিসিসিআই। নিষেধাজ্ঞা তুলে দিল বোর্ড। দলের খেলোয়াড়রা যাতে বিশ্বকাপে কোনও রকমভাবে অমনযোগী হয়ে না পড়েন তাই এই সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড।
বোর্ডের এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই খুশি ইয়ং ইন্ডিয়া। ইতিমধ্যেই মেলবোর্নে শিখর ধাওয়ানকে তাঁর স্ত্রীর সাথে শপিং করতে দেখা গেছে। এরপর অস্ট্রেলিয়ায় নিশ্চয়ই বিরাট-অনুষ্কাকে হাতে হাত ধরে দেখা যাবে, এই আশায়ই রয়েছেন ক্রিকেট প্রেমীরা।
জেডআই





