দুর্বল বেসিকটাসের সঙ্গে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল।
বৃহস্পতিবার ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিয়াড স্টেডিয়ামে পেনাল্টি শটে ৫-৪ গোলে হেরেছে লিভারপুল। তাদেরকে হারিয়ে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে বেসিকটাস।
আতাতুর্ক স্টেডিয়ামে ২০০৫ সালে এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিতে নিয়েছিল লিভারপুল। এবার বেশ আশা-ভরসা নিয়েই মাঠে নেমেছিল ব্রেন্ডন রজার্স।
প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল। ফলে এই ম্যাচে ড্র করলেই শেষ-১৬ নিশ্চিত হল রেডদের। কিন্তু শেষ পর্যন্ত হার নিয়ে লিগ থেকে বিদায় নিতে হল তাদেরকে।
ম্যাচটিতে লিভারপুলের ভিলেন হয়ে আছে ডেজান লভরেন। লিভারপুলের হয়ে তার নেয়া পঞ্চম শটটি গোলবারে লেগে ফিরে আসে। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এদিন খেলার ৭২ মিনিটে বেসিকটাসকে এগিয়ে দেন আরস্লান। ৯০ মিনিটের মধ্যে গোলটি শোধ করতে পারেনি লিভারপুল। ফলে দুই লেগ মিলে দুই দল সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্তি মিনিটে। সেখানে গোল না হওয়ায় পেনাল্টি শটে নির্ধারিত হয়ে কে খেলবে পরের রাউন্ডে।
টাই ব্রেকারে প্রথম চারটি শটে উভয় দলই গোল করতে পারে। পঞ্চম শটে বেসিকটাস গোল করতে পারলেও লিভারপুল গোল করতে পারেনি।
জেডআই





