নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল-মেক্সিকো দু’দলই জয় পেয়েছে। ‘এ’গ্রুপের আজকের খেলায় যে দল জয় পাবে দ্বিতীয় রাউন্ডে পা রাখা মোটামুটি নিশ্চিত সে দলের।
বিশ্বকাপের ২০তম আসরে শক্তি এবং পরিসংখ্যানের বিচারে ব্রাজিলের সম্ভাবনা বেশি। বুধবার দিবাগত রাত ১টায় ব্রাজিলের ফোর্তালেজা শহরের কেস্তেলাও স্টেডিয়ামে দু'দেশের মধ্যে লড়াই শুরু হয়েছে।
মেক্সিকো শিবিরের যেমন রয়েছে নেইমার-অস্কার আতঙ্ক, অন্যদিকে ব্রাজিলও চিন্তিত সান্তোষকে নিয়ে।
সর্বশেষ দেখায় কনফেডারেশ কাপে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে শেষ দশবারের লড়াইয়ে এগিয়ে নেই কোনো দলই। দু’দলেরই জয় ৪টি করে, বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।
ব্রাজিল একাদশ
জুলিও সিজার (গোলরক্ষক), সিলভা, লুইজ, আলভেস, মার্সেলো, গুস্তাভো, পলিনহো, রামিরেজ, নেইমার, অস্কার ও ফ্রেড।
মেক্সিকোর একাদশ
ওচোয়া (গোলরক্ষক), রড্রিগেজ, মার্কুয়েজ, মরেনো, অ্যাগুইলার, লাউন, ভাজকুয়েজ, হেরেইরা, গুয়ার্দাদো, দস সান্তোস ও পেরাল্টা।
ঢাকা,১৮ জুন(টাইমনিউজবিডি.কম)জেইউ





