বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২১১ রান। ব্যাট করছেন মুমিনুল হক (৫) ও মাশরাফি (২)। 

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সূচনাটা বেশ ভালোই হলো। ২২তম ওভারে নিয়ম্বুর বলে ছক্কা মেরে ফিফটি করলেন তামিম। এরপর ফিফটির দেখা পেয়েছেন এনামুল হক জুনিয়রও। ১৫৮ রানের মাথায় রানআউটের শিকার হন তামিম ইকবাল। বিদায়ের আগে ৯৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি।

 তামিমের বদলি হিসেবে নেমে রানের খাতা না খুলতেই ভুসিমুজি সিবান্দার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান। এরপর পানিয়াঙ্গার শিকার হন এনামুল হক। ১১০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৮০ রান করেন এই ওপেনার। 

এদিকে বাংলাদেশকে হতাশ করেছেন সাব্বির রহমানও। রানের পাতা না খুলে বিদায় নেন তিনি। মাঠে বেশিক্ষণ থাকতে পারেননি মাহমুদউল্লাহ (১২)। কামুনগোঝির শিকার হন তিনি। ভায়রার বিদায়ের পর  কামুনগোঝির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুশফিকুর রহিম (২৭)। 

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ দলে কোন পরিবর্তন আসেনি।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৮৭ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, আরাফাত সানী ও রুবেল হোসেন।

জিম্বাবুয়ে দল : হ্যামিলটন মাসাকাদজা, সিকান্দার রাজা, ভুসিমুজি সিবান্দা, বেন্ডন টেলর, চাকাবা, চিগুম্বুরা, সোলোমোন মোরে, পানিয়াঙ্গারা, নিয়ম্বু, চাতারা, কামুনগোঝি।

জেআই