শুরু হয়েছে বিপিএল থ্রি’র নিলাম। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ব্লু ওয়াটার রেডিসনে শুরু হয় এ লটারি পর্ব।
এ আসরের মূল আকর্ষণ আইকন খেলোয়াড় হিসেবে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাসির হোসেন। আইকন ক্রিকেটারদের দল নির্ধারণ হওয়ার পর অন্যান্যদের দল লটারি হবে।
প্রথমে ৩১ অক্টোবর পরে ২৬ অক্টোবর বলা হলেও শেষ পর্যন্ত বিপিএলের কাঙ্খিত লটারি পর্ব অনুষ্ঠিত হচ্ছে আজ। বিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ২ নভেম্বর জিম্বাবুয়ে আসার কারণে ফ্রাঞ্জাইজিদের হাতে বেশি সময় থাকবে না। জাতীয় দলের খেলোয়াড়দের জিম্বাবুয়ে সিরিজের আগে অনুশীলনে ডাকা হলে ফ্রাঞ্চাইজিরা আর তাদের সঙ্গে কাজ করতে পারবে না। এ কারণে, তারিখ পরিবর্তন করা।
বিদেশী খেলোয়াড়ের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। এই দুদেশের রয়েছে ৫৩ জন করে ক্রিকেটার।
ভারত বাংলাদেশে কোনো খেলোয়াড় পাঠাবে না। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৩৪, শ্রীলংকার ২৫, দক্ষিণ আফ্রিকার ৪, অস্ট্রেলিয়ার ৪, নিউজিল্যান্ডের ২, জিম্বাবুয়ের ৬ এবং অন্যান্য দেশের ১৫ জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়।
এআই





