লাতিন ফুটবলের সৌন্দর্য্য নিয়ে চিলিতে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৪তম আসর। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল ছাড়াও শিরোপার দাবিদার দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় ইকুয়েডরের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে স্বাগতিক চিলি। সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে চ্যানেল সনি-সিক্স। পাঠকদের জন্য তুলে ধরা হল ২০১৫ কোপা আমেরিকার সময়সূচি। 

কোপা আমেরিকার সময়সূচি (গ্রুপপর্ব)

তারিখ                মুখোমুখি                              সময় (বাংলাদেশ)
১২.৬.২০১৫        চিলি বনাম ইকুয়েডর                   ভোর ৫. ৩০টা;
১৩.৬.২০১৫        মেক্সিকো বনাম বলিভিয়া               ভোর ৫. ৩০টা;    
১৩.৬.২০১৫        উরুগুয়ে বনাম জ্যামাইকা              দিবাগত রাত ১টা;
১৩.৬.২০১৫        আর্জেন্টিনা‬ বনাম প্যারাগুয়ে           দিবাগত রাত ৩.৩০টা;
১৪.৬.২০১৫        কলম্বিয়া বনাম ভেনিজুয়েলা            দিবাগত  রাত ১টা;
১৪.৬.২০১৫        ব্রাজিল‬ বনাম পেরু                      দিবাগত রাত ৩.৩০টা;
১৫.৬.২০১৫        ইকুয়েডর বনাম বলিভিয়া               দিবাগত রাত ৩টা;
১৬.৬.২০১৫        চিলি বনাম মেক্সিকো                   ভোর ৫.৩০টা;
১৬.৬.২০১৫        প্যারাগুয়ে বনাম জ্যামাইকা            দিবাগত রাত ৩টা;
১৭.৬.২০১৫        আর্জেন্টিনা বনাম উরুগুয়ে             ভোর ৫.৩০টা;
১৮.৬.২০১৫         ব্রাজিল বনাম কলম্বিয়া                 ভোর ৫.৩০টা;
১৯.৬.২০১৫         পেরু বনাম ভেনিজুয়েলা               ভোর ৫. ৩০টা;
১৯.৬.২০১৫         মেক্সিকো বনাম ইকুয়েডর             দিবাগত রাত ৩টা;
২০.৬.২০১৫         চিলি বনাম বলিভিয়া                   ভোর ৫.৩০টা;
২০.৬.২০১৫          উরুগুয়ে বনাম প্যারাগুয়ে              দিবাগত রাত ১টা;
২০.৬.২০১৫          আর্জেন্টিনা বনাম জ্যামাইকা           দিবাগত রাত ৩.৩০টা;
২১.৬.২০১৫           কলম্বিয়া বনাম পেরু                   দিবাগত  রাত ১টা;
২১.৬.২০১৫           ব্রাজিল বনাম ভেনিজুয়েলা             দিবাগত রাত ৩.৩০টা।

এআর