টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড, কোপা আমেরিকা থেকে ফিনালিসিমার শিরোপা এবং সাফল্যের মুকুটে সবশেষ সংযোজন বিশ্বকাপের আরাধ্য সোনালি ট্রফি। আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে একের পর এক সাফল্য আলিঙ্গন করেছে আকাশী-সাদারা। এত সফল একজন কোচের সঙ্গে তবুও কেন চুক্তি নবায়নে দেরি হচ্ছে-এমন প্রশ্ন ছিল সবার। তবে আলবিসেলেস্তে সমর্থকদের সেই অপেক্ষা শেষ হচ্ছে এবার।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে স্ক্যালোনির চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। এবার নতুন করে চুক্তি হতে যাচ্ছে আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। অবশ্য এমন ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন এএফএ’র প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া।
২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহ দেখানোর সংবাদ সম্মেলনে ক্লদিও তাপিয়া বলেছিলেন, সুখবরের জন্য অপেক্ষা করুন। তিনি বলেন, আমরা সবসময় সুখবর দিতে চাই। সুতরাং সুখবরের প্রত্যাশা করুন।
আসন্ন মার্চে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। তার আগেই স্ক্যালোনির সঙ্গে চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। বর্তমানে স্পেনের মায়োর্কায় পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন এই মাস্টারমাইন্ড।
এমআই
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি!
অবশেষে ফুরোতে যাচ্ছে অপেক্ষা। আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে এমন তথ্যই জানা গেছে।
অবশেষে আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়নে সম্মতি স্কালোনির
২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর বিদায়ের ইঙ্গিত দিলেও আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তাঁর চুক্তি নবায়নের বিষয়টি এত দিন ঝুলে থাকলেও এবার তাতে সম্মতি দিয়েছেন তিনি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পরবর্তী অধ্যায় শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। নভেম্বরে বছরের শেষ আন্তর্জাতিক উইন্ডোতে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে। ঘরের মাঠে হতে যাওয়া সেসব খেলায় তাদের প্রতিপক্ষ উরুগুয়ে এবং কোস্টারিকা।
মেসির বিদায়ের পর বড় সুখবর পেল আর্জেন্টিনা
আবেগে ভরা একটি রাতের পর আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে দল জিতেছে ৩-০ গোলে।
বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নামতে পারেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে বেনিনের বিপক্ষে ম্যাচটিকে ঘিরেই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
বুরকিনা ফাসোকে ৭ গোল দিয়ে জ্বালা মেটাল আর্জেন্টিনা
বিশ্বকাপ ফাইনালে ১২০ মিনিট দৌড়ে স্পেনের জালে একটা শটও নিতে পারেনি আর্জেন্টিনা। সে জ্বালাই কি এখন মেটাচ্ছে দলটা? নাহয় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে এভাবে ছিঁড়েখুঁড়ে ফেলতে চাওয়ার মানসিকতা কেউ দেখায়? বলিভিয়া ম্যাচে ৪ গোলের পর এবার বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটা।
















