ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে পড়তে হয়েছিল ক্রিস গেইলের ঝড়ের মুখে। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংলিশ ক্রিকেটাররা পড়েছ্নে দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ও হাশিম আমলার ঝড়ের মুখে। দুজনেই হাঁকিয়েছেন ঝড়ো অর্ধশতক। তবে ১৫ ওভারের মধ্যে  ৪টি উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে ইংল্যান্ড। ১৬.৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর: ১৭৯/৪

ইংল্যান্ডের বিপক্ষে ডি কক শুরুটা করেছিলেন ধীরগতিতে। প্রথম চার বল খেলে নিয়েছিলেন মাত্র ১ রান। কিন্তু দ্বিতীয় ওভার থেকেই ব্যাটে ঝড় তুলেছেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। পরের দুই ওভারে চারটি চার ও তিনটি ছয় মেরে করেছেন ৩৫ রান। অষ্টম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

আরেক ওপেনার হাশিম আমলাও তাণ্ডব চালিয়েছেন ইংল্যান্ডের বোলারদের ওপর। দ্বাদশ ওভারে আউট হওয়ার আগে করেছেন ৩১ বলে ৫৮ রান। দুই প্রোটিয়া ওপেনারই মেরেছেন সাতটি চার ও তিনটি ছয়। দক্ষিণ আফ্রিকার আরেক বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও দুইটি ছয় মেরে দিয়েছিলেন ঝড় তোলার আভাস। কিন্তু খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি। নবম ওভারে আউট হয়েছেন ১৬ রান করে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক ওয়েন মরগান। কিন্তু তাঁর এই সিদ্ধান্তের যথার্থতা একেবারেই প্রমাণ করতে পারছেন না ইংলিশ বোলাররা। ১৭ বলে ৪০ রান নিয়ে ব্যাট করছেন ডি কক। আমলা অপরাজিত আছেন ১৩ বলে ৩২ রান করে।

এআইজে