টি২০ বিশ্বকাপ ক্রিকেটে বুধবার দুপুরে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান। ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

ব্যাটিং ইনিংসের সূচনাটা ভালোই করেছিল ইংল্যান্ড। তবে আফগানিস্তানের বোলাররা এই মুহূর্তে চাপেই রেখেছে ইংলিশদের। ইতোমধ্যে ৬ উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড। ৯.৩ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান।

বিশ্বকাপের সুপার টেন পর্বের গ্রুপ ওয়ানের এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে।

সুপার টেন পর্বে দুই দলের জন্যই এটি তৃতীয় ম্যাচ। নিজেদের আগের দুটি ম্যাচের একটিতে জিতেছে ইংল্যান্ড। ৫ দলের পয়েন্ট টেবিলে চতুর্থস্থানে রয়েছে দলটি। অন্যদিকে, আগের দুই ম্যাচের দুটিতেই হেরেছিল আফগানিস্তান।

ওএফ