চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আরাফাত সানি। স্যার রামাচন্দ্র অস্থ্রোস্কোপি এন্ড স্পোর্টস সাইন্স সেন্টারে পরীক্ষা চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন আরাফাত সানি। স্যার রামাচন্দ্র অস্থ্রোস্কোপি এন্ড স্পোর্টস সাইন্স সেন্টারে পরীক্ষা শেষ হয় তার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে বোলিং করার সময় তার বিরুদ্ধে বোলিং অ্যাকশনের অভিযোগ তুলেন আম্পায়াররা।

তাদের অভিযোগ, বোলিংয়ের সময় আরাফাতের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। গতকাল শনিবার এই পরীক্ষা দিতে চেন্নাইয়ে যান সানি।

পরীক্ষা দেয়ার এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। তবে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত দলের হয়ে খেলা চালাতে পারবেন বলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কাছে অভিযোগের লিখিত কপি পৌঁছে দেয়ার পরই সানিকে চেন্নাইয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

চেন্নাইয়ে অ্যাকশনের পরীক্ষার পর এবার সরাসরি দিল্লিতে দলের সাথে যোগ দেবেন সানি। বাংলাদেশ সুপার টেনে উঠলে পরবর্তী ম্যাচ ১৬ মার্চ কলকাতায় হওয়ায় দিল্লি হয়ে টাইগারদের কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে।

একই পরীক্ষাগারে আগামীকাল বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন বাংলাদেশ দলের আরেক পেসার তাসকিন আহমেদ।

এমবি