চারশ মিটার দৌড়ের শিরোপা জিতে মৌসুম শুরু করলেন ছয় বারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট।

শনিবার কিংসটনে অনুষ্ঠিত জিসি ফস্টার ক্লাসিক টুর্নামেন্টে ৪৬.৩৭ সময় নিয়ে ব্যক্তিগত ৪০০ মিটারের শিরোপা জয়ের মাধ্যমে মৌসুম শুরু করেন স্প্রিন্ট কিং বোল্ট।

বেশ কিছু দিন যাবত ইনজুরিতে ভোগা জ্যামাইকান স্পিন্ট চ্যাম্পিয়ন বেশ সাচ্ছন্দ্যেই দৌঁড় শেষ করেন এবং তার পূর্বের রেকর্ড ভঙ্গ করেন।

ইতোপূর্বে ২০১৩ মৌসুমে ৪৬.৪৪ সেকেন্ড সময় নিয়ে শিরোপা জয় করেছিলেন তিনি।

নিজের পারফরমেন্সের কথা উল্লেখ করে টুইটারে বোল্ট লিখেছেন কোন প্রকার সমস্যা ছাড়াই ৪০০ মিটার দৌঁড় শেষ করতে পেরে সৃস্টি কর্তার কাছে কৃতজ্ঞ তিনি।

আগামী আগস্টে বেইজিংয়ে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশীপেও নিজের শিরোপা অক্ষুন্ন রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বোল্ট।

জেডআই