পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে তাসকিন আহমেদের বলে দুর্দান্ত এক ক্যাচ ধরে আহেমদ শেহজাদকে বিদায় করে দিয়েছেন মাশরাফি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন মুখতার আহমদে (২৮) ও আফ্রিদি।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসাইন, মাশরাফি বিন মর্তুজা, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, হারিস সোহাইল, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, মুখতার আহমেদ, সোহাইল তানভীর, ওয়াহাব রিয়াজ, উমর গুল ও সাঈদ আজমল।
জেডআই





