এতদিন ছিলেন পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য। রোববার থেকে পরিচয় বদলে গেল হাবিবুল বাশার সুমনের। জাতীয় দলের সাবেক এ অধিনায়ককে নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক করার সিদ্ধান্ত হয়েছে বিসিবির বোর্ড সভায়।

জাহানারা-সালমাদের দল গড়ার কাজটি একাই করবেন হাবিবুল বাশার। আগে পুরুষ দলের নির্বাচকরাই গঠন করতেন নারী দল। সাকিব-তামিম-মাশরাফিদের দলের তিন সদস্যের নির্বাচক প্যানেলে হাবিবুলের জায়গায় কাজ করবেন সাজ্জাদুল আলম শিপন।

রোববার (১৯ জুন) মিরপুরে বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ব্যাপারে ঘোষণা দিয়ে বলেন, ‘হাবিবুল বাশার সুমনকে দিয়ে নারী ক্রিকেট দলের জন্য গঠন করা হয়েছে এক সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটি।’

ওএফ