পাকিস্তানের বর্ষীয়ান অফ স্পিনার সাঈদ আজমল টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট শিকার করা প্রথম বোলার হওয়ার ইচ্ছে ব্যক্ত করেছেন।
কিছুটা বেশী বয়সে আন্তর্জাতিক অভিষেক ঘটে আজমলের। বয়স ৩০ পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা আজমল এ পর্যন্ত ৩৩ টেস্ট খেলে ২৭.৪৬ গড়ে ১৬৯ উইকেট শিকার করেছেন। ১১০ ওয়ানডে ম্যাচে ২২.২৪ গড়ে এবং ওভার প্রতি ৪.১৪ রান খরচ করে উইকেট শিকার করেছেন ১৮২টি।
স্থানীয় 'দ্য নেশন' পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুসারে টি-২০ ক্রিকেটে সব চেয়ে কার্যকর এ বোলার এখন পর্যন্ত এ ভার্সনে সবচেয়ে বেশী উইকেটেরও মালিক। ৬১ ম্যাচে ১৭.২২ গড়ে অবিশ্বাস্যভাবে তার মোট উইকেট ৮৩। আর ১৩ উইকেট হলেই টি-২০ ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসাবে শত উইকেটের মালিক হওয়ার সুযোগ থাকায় নিজের এ অভিলাসের কথা জানান আজমল।
নিজের উচ্চাকাংখা থাকলেও দলের স্বার্থ বড় করে দেখছেন আজমল। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রত্যেক আসরেই পাকিস্তান নূন্যতম সেমিফাইনালে খেলেছে। যার মধ্যে একবার চ্যাম্পিয়ন হয়। তাই এবছরও সেমিফাইনাল খেলতে হলে আগামীকাল রোববার বাংলাদেশের এবং মঙ্গলবার ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্যই জয় পেতে হবে পাকিস্তানকে।
খেলা
সাঈদ আজমল হতে চান প্রথম সেঞ্চুরিয়ান
পাকিস্তানের বর্ষীয়ান অফ স্পিনার সাঈদ আজমল টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট শিকার করা প্রথম বোলার হওয়ার ইচ্ছে ব্যক্ত করেছেন





