লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ সহ ১০ বার্সা ফুটবলারের ডোপ টেস্ট করে উয়েফা৷ শুক্রবারই চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল ড্র হয়েছে৷ যেখানে বায়ার্নমিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা৷
লা লিগায় এসপ্যানিওলের বিরুদ্ধে নামার আগে বার্সার ১০ ফুটবলারের ডোপ পরীক্ষা রীতিমত হইচই ফেলে দিয়েছে ফুটবলমহলে৷ এই দশ ফুটবলারই এদিন ক্লাবের স্পোর্টস কমপ্লেক্সে ট্রেনিং করেছেন৷
তার পরই এঁদের ডোপ টেস্ট করা হয়৷ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আগামী ৫ মে ন্যু ক্যাম্পে বার্য়ানের বিরুদ্ধে প্রথম লেগে নামবে বার্সা৷
ইআর





