নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টোয়েন্টি২০ ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা ও রিলি রোসোউর ব্যাটিংয়ে তারা ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এ জয়ে ২ ম্যাচ টোয়েন্টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

ডারবানে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছিল নিউজিল্যান্ড। মার্টিন গুপটিল ও কেন উইলিয়ামসন সমান ৪২ রান করে করেছেন। ২টি করে উইকেট নিয়েছেন রাবাডা, ওয়েসে ও ফাঙ্গিসো।

জবাবে সহজেই লক্ষ্য টপকে গেছে দক্ষিণ আফ্রিকা। ১৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫২ রান করতে সমর্থ হয়েছে প্রোটিয়ারা। হাশিম আমলা ৪৮, অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ৩৩ ও রোসোউ ৩৮ রান করেছেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড : ১৫১/৮ (ওভার ২০)

দক্ষিণ আফ্রিকা : ১৫২/৪ (ওভার ১৭.৫)

ফল : ৬ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা

ম্যাচসেরা : ফাঙ্গিসো

কেএইচ